‘আমেরিকার অবস্থাও খারাপ, তারাও নাকি দেউলিয়ার পথে’

নাটোর প্রতিনিধি
১৮ মে ২০২৩, ১৯:৫৪আপডেট : ১৮ মে ২০২৩, ১৯:৫৪

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আজ সারা বিশ্বের অর্থনীতির অবস্থা খারাপ। এমনকি বিশ্বের এক নম্বর অর্থনৈতিক দেশ আমেরিকার অবস্থাও খারাপ। তারাও নাকি দেউলিয়ার পথে। তাদের ৩০ ট্রিলিয়ন ডলার নাকি ঋণ রয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে সরকারের সদিচ্ছায় বরাদ্দ দেওয়া হলেও অনেক প্রকল্পই করা যাচ্ছে না। এ কারণে থমকে আছে অনেক প্রকল্পের কাজ।’

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় আয়োজিত হাজি ও হজ গমনেচ্ছুদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় হজ গমনেচ্ছুদের নিবন্ধনসহ অন্যান্য কাজ পরিচালনায় স্থানীয় একটি অফিসের একটি কক্ষ বরাদ্দ ও হাজিদের কল্যাণ তহবিলে নিজে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০১০ সালে আমি যখন প্রথম মা-কে নিয়ে হজে যাই তখন আমার বয়স মাত্র ৩০ বছর। হজের সব কাজ শেষে যখন শয়তানকে পাথর মারতে যাবো তখন অনেক হাজি বললেন, খালাম্মা যেহেতু বয়স্ক মানুষ এত কিলোমিটার রাস্তা হেঁটে যেতে কষ্ট হবে। তার পক্ষে আপনি পাথর নিক্ষেপ করেন। তখন আমি পাথর নিক্ষেপ করলাম। পরে আবার মা-কে নিয়ে গেলাম। মা আর আমি শয়তানকে পাথর মেরে তাবুতে ফিরে এসে দেখি, যারা দুর্বল বলেছিলেন তাদের আগে আমরা তাবুতে ফিরেছি।’

সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই সমাবেশে উপস্থিত ছিলেন- আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সভাপতি মকবুল হোসেন, হাজি মহসিন আলম, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. আকতারুজ্জামান প্রমুখ। 

/এফআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম