পুলিশের গাড়ি থেকে নেমেই হাতকড়া খুলে পালিয়েছেন আসামি

বগুড়া প্রতিনিধি
২১ মে ২০২৩, ১৯:২২আপডেট : ২১ মে ২০২৩, ১৯:২৬

বগুড়ার আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে চঞ্চল ইলিয়াস ইমরান (৩২) নামে এক আসামি পালিয়ে গেছেন। রবিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

গাবতলী থানার ওসি জানান, ওই আসামি বগুড়া সদরের নওদাপাড়ার জাহাঙ্গীর আলম আফজালের ছেলে। একটি মোটরসাইকেল চুরির মামলায় শনিবার তাকে গাবতলী উপজেলার চকবোচাই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আজ গাবতলী থানা পুলিশের একটি গাড়িতে পাঁচ আসামিকে নিয়ে আদালত চত্বরে পৌঁছে। গাড়ি থেকে নামানোর পর আদালতের হাজতে নেওয়ার সময় ইমরান কৌশলে হাতকড়া খুলে রেখে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া দিয়েও ধরতে পারেনি। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, ওই আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা হবে। এ ঘটনায় গাবতলী থানার পুলিশের গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতি পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/এসএন/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী