রাজশাহীতে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, পদযাত্রা কর্মসূচি পণ্ড

রাজশাহী প্রতিনিধি
২৩ মে ২০২৩, ১৫:০৩আপডেট : ২৩ মে ২০২৩, ১৫:৫৭

রাজশাহীতে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। নগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের দিক দিয়ে কোনো ধরনের যানবহন চলাচল করতেও দেওয়া হচ্ছে না। এমনকি কোনও জমায়েত করতেও দেওয়া হচ্ছে না। 

সিটি নির্বাচন উপলক্ষে পূর্বানুমতি ছাড়ায় একসঙ্গে পাঁচ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না-এমন বিধিনিষেধের কারণে মহানগর পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার (২৩ মে) বিএনপির পদযাত্রা কর্মসূচি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়।

রাজশাহীতে বিএনপির কার্যালয়ে বাড়তি নিরাপত্তা

এদিকে মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা জরুরি। এই পরিস্থিতিতে অনুনমোদিত যেকোনো ধরনের পদযাত্রায় রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকে। তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার আরএমপির পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন। 

সকাল থেকেই নগরীর মালোপাড়া এলাকা ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। পাশাপাশি মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমকেও মাঠে নামানো হয়। তারা মহানগর বিএনপির কার্যালয়ের ফটকে অবস্থান নিয়ে কাউকে সেখানে প্রবেশ করতে দেয়নি। এমনকি পরিস্থিতি সামাল দিতে আশেপাশের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। এতে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়।

রাজশাহীতে বিএনপি কার্যালয়ের আশপাশে সাজোয়া যান

বিষয়টি স্বীকার করে রাজশাহী মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ডিকেন বলেন, ‘পার্টি অফিস ঘিরে রেখেছে পুলিশ। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আশপাশের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় এখন পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালনের কোনও সুযোগ নেই।’

মহানগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী জানান, সিটি নির্বাচনের বিধিনিষেধের কারণে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ আছে। তাই বিএনপির পদযাত্রা কর্মসূচি নগরীতে করতে দেওয়া হবে না।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম বলেন, ‘পদযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। তবে বেআইনিভাবে পদযাত্রা কর্মসূচি পালন করলে শৃঙ্খলায় ব্যাঘাত ঘটে। এজন্য বিএনপি কার্যালয়সহ নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের