শ্রমিকদের বিবাদে নওগাঁয় বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ১৬:২২আপডেট : ০৬ জুন ২০২৩, ১৬:২৯

নওগাঁ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে মঙ্গলবার (৬ জুন) সকাল ৬টা থেকে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের একাংশ এই ধর্মঘটের ডাক দেয়। হঠাৎ বাস বন্ধের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

শ্রমিকরা জানান, নওগাঁ জেলা মোটরশ্রমিক ইউনিয়ন নিবন্ধন নম্বর-২৩৮ কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ১৫ মার্চ। এরপর মেয়াদ ২ মাস পার হলেও কমিটির নেতারা কোনও রকম সাধারণ সভা দেয়নি বা নির্বাচনের তারিখ ঘোষণা দেয়নি। এ নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে বিভাজন শুরু হয়েছে। এছাড়াও বর্তমান কমিটির বিষয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন শ্রমিকরা। 

নওগাঁ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, ‘জানুয়ারিতে সাধারণ সভা আহ্বান করা হয়েছিল। ওই সভায় ইউনিয়নের সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হয়। কয়েকজন বর্তমান কমিটিকে অবৈধ বলে যে অভিযোগ করছে তা মিথ্যা। সময় হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

নওগাঁ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম জানান, এরইমধ্যে কিছু বাস চলাচল শুরু করেছে। ধীরে ধীরে সব বাস চলাচল স্বাভাবিক হবে।

/আরআর/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী