বাড়ির সামনের মহাসড়কে প্রাণ গেলো মা-মেয়ের

বগুড়া প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ২১:৫৯আপডেট : ১৫ জুন ২০২৩, ২১:৫৯

বগুড়ার শাজাহানপুরে বাড়ির সামনের মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কারচালক।

নিহতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়ার কৃষক শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) ও তার শিশুকন্যা আয়েশা খাতুন (৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক শিপন আলীর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় মহাসড়কের পাশে। আজ সন্ধ্যার দিকে মা ও মেয়ে মহাসড়কের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ তাদেরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত চালক গাড়ি ফেলে পালিয়ে যান।

হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান, নিহত মা ও মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তিনি গোপনে কোথাও চিকিৎসা নিচ্ছেন। কার জব্দ করে চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম