সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সমাবেশে গিয়ে যুবদল নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ২৩:১৫আপডেট : ১৯ জুন ২০২৩, ২৩:১৫

বগুড়া শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের সমাবেশে এসে ‘হৃদরোগে’ আজিজুল হাকিম (৪৫) নামে যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ জানায়, আজিজুল হাকিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের কয়রা গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। তিনি কয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তিনি সোমবার বিকালে বগুড়া শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে যোগ দেন। বিকাল ৩টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। বিকাল সাড়ে ৩টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, আজিজুল হাকিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কোনও অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম জানান, তারুণ্যের সমাবেশে যোগ দিতে এসে সিরাজগঞ্জের যুবদল নেতা আজিজুল হাকিম হৃদরোগে মারা গেছেন। তিনি মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের