দেশ অস্থিতিশীল করা গ্রহণযোগ্য হতে পারে না: জাকের পার্টির মহাসচিব

বগুড়া প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ১৯:৩১ আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৯:৩১

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, ‘জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়, উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হয়—এমন রাজনীতি জাকের পার্টি করে না। দেশকে অস্থিতিশীল করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশ ও জাতিস্বার্থবিরোধী কর্মকাণ্ড কারও জন্য সুফল বয়ে আনবে না।’

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বগুড়ার রেলওয়ে মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে এসব কথা বলেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৪ আসনে জাকের পার্টির প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল দেশের রাজনীতিতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে চান। সে লক্ষ্যে ৩০০ সংসদীয় আসনে জাকের পার্টির প্রার্থী বাছাইয়ের জন্য কাউন্সিল চলছে। মানুষকে রাজনীতিতে ফিরিয়ে আনা ছাড়া আর কোনও বিকল্প নেই।’

/এসটিএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার