নির্বাচনে পুলিশের প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিয়েছি: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ২৩:২১আপডেট : ২০ জুলাই ২০২৩, ২৩:২১

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। বিভিন্ন স্তরে নির্বাচনি ব্যবস্থার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের জনবল, প্রযুক্তি ও লজিস্টিক সাপোর্ট, ইকুইপমেন্ট ট্রেনিং ছাড়াও শত বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। এটা দিয়ে নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে বাংলাদেশ পুলিশ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নির্বচনে দায়িত্ব পালন করবে। নির্বাচনে পুলিশের প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিয়েছি।’

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান রাজশাহীর পুলিশ ইউনিটগুলোর ভূয়সী প্রশংসা করে বলেন, ‘মুক্তিযুদ্ধে রাজশাহীর পুলিশের রয়েছে অসামান্য অবদান এবং বর্তমানেও তারা জীবনবাজি রেখে দায়িত্ব পালন করে চলেছে। ভবিষ্যতে ঠিক একইভাবে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার পথে। বাংলাদেশ পুলিশকে স্মার্ট পুলিশে পরিণত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বহুমুখী পরিকল্পনা। প্রধানমন্ত্রীর সানুগ্রহে বাংলাদেশ পুলিশের জনবল ও সক্ষমতা যেমন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তেমনি উন্নত প্রযুক্তি ও সর্বোত্তম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’

অনুষ্ঠানে আইজিপি আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং ‘নবচেতনায় আরএমপি’ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এরপর তিনি আরএমপির উদ্যোগে তৈরি করা আদালতে সাক্ষী হাজির ব্যবস্থাপনা ও পুলিশ ভেরিফিকেশন সফটওয়্যার উদ্বোধন করেন। পরে পুলিশের এই বিভাগের ৩০ বছরের ইতিহাস ও সাফল্য তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপ্যাল মীর রেজাউল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন কবির প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম