‘জাদুটোনার’ কুসংস্কারে সাত বছরের শিশুকে হত্যা: একজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০২৩, ২২:১৬আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২২:১৬

চাঁপাইনবাবগঞ্জে জাদুটোনার কুসংস্কারে (বানমারা) প্রতিশোধ পরায়ণ হয়ে সাত বছরের শিশু মাশরুফাকে হত্যার দায়ে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক (৫০) সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মৃত ওসমান গণির ছেলে। নিহত মাশরুফা একই ইউনিয়নের রামচন্দ্রপুর হাট কুথনিপাড়ার আব্দুল হাইয়ের মেয়ে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম।

মামলার নথির বরাত দিয়ে রবিউল ইসলাম বলেন, ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর সকালে রামচন্দ্রপুর হাট কুথনিপাড়ায় নানার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় মাশরুফা। ওই দিন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নানা জিয়াউর রহমান সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন সকালে খালুর বাড়ির সামনে থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন মাশরুফার বাবা আব্দুল হাই অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের পর একই গ্রামের আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন খালেক। জবানবন্দিতে বলেন, মাশরুফার পরিবার খালেকের মেয়েকে জাদুটোনা করেছে—এমন কুসংস্কার থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দি করে ওই দিন রাতে খালুর বাড়ির সামনে ফেলে যান।

পাবলিক প্রসিকিউটর আরও বলেন, ২০১৯ সালের ২৭ জানুয়ারি খালেককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক কবির হোসেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে একমাত্র আসামির উপস্থিতিতে মামলার রায় দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি