বিএনপি কোনও রাজনৈতিক দল নয়, সন্ত্রাস-জঙ্গিবাদী সংগঠন: এস এম কামাল

বগুড়া প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩, ২৩:৫৫আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২৩:৫৫

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘বিএনপি কোনও রাজনৈতিক দল নয়, সন্ত্রাস ও জঙ্গিবাদী সংগঠন। মহাসমাবেশের নামে দেশকে অস্থিতিশীল করতে চায় তারা। তাদের সেই স্বপ্ন আওয়ামী লীগ বাস্তবায়ন করতে দেবে না কোনও দিন।’ 

বুধবার (২৬ জুলাই) বিকালে বগুড়ার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এস এম কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আর মির্জা ফখরুল তাদের নেতা তারেক রহমানের নির্দেশে সারা দেশে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছেন। তারেক রহমান দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, অপশাসন ও দুঃশাসনের পৃষ্ঠপোষকতার কারণে ২০০৮ সালে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কারণ তারেক রহমান নির্বাচন করতে পারবেন না। তাদের নেত্রী খালেদা জিয়াও নির্বাচন করবেন না। তাই বিএনপি ক্ষমতায় আসবে না। ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি, মানি লন্ডারিং মামলার আসামি তারেক লন্ডনে বসে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছেন।’

সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী