ভারত-পাকিস্তান সংঘাত

যুদ্ধবিরতিতে সক্রিয় ভূমিকা রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানান শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ১০:০৮আপডেট : ১১ মে ২০২৫, ১০:০৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ মধ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার জন্য তাকে ধন্যবাদ ও স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (১০ মে) স্থানীয় সময় রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ ট্রাম্পকে ধন্যবাদ জানান তার ‘নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা’র জন্য যা পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে।

এক্সে তিনি লেখেন, ‘এই ফলাফলটি বাস্তবায়নে সহায়তার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে কৃতজ্ঞতা জানাই, যা আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে গ্রহণ করেছি।’  

তিনি আরও লেখেন, ‘আমরা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও দক্ষিণ এশিয়ায় শান্তি আনার ক্ষেত্রে তাদের মূল্যবান অবদানের জন্য ধন্যবাদ জানাই।’

শাহবাজ বলেন, ‘তাদের এই পদক্ষেপ এই অঞ্চলকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে বাধাগ্রস্ত করা সমস্যাগুলো সমাধানে একটি নতুন সূচনা নির্দেশ করে।’

শনিবার ভোরে ভারত পাকিস্তানের বিমানঘাঁটিতে হামলা চালানোর পর, দুই দেশের মধ্যে তীব্র সামরিক লড়াই শুরু হয়।

তবে শনিবার বিকেলে উভয় দেশ সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের সময় বিকেল ৪টা ৩০ মিনিটে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

আর এই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।’

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী