আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মে ২০২৫, ০২:৫৭আপডেট : ১১ মে ২০২৫, ০২:৫৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল করা হয়েছে। 

শনিবার রাতে নগরে এ আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়। রাত ১১টায় নগরের ২ নম্বর গেট ও প্রবর্তক মোড় এলাকায় আনন্দ মিছিল করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য চট্টগ্রাম, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মোহাম্মদ সাইফুল নামের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। ছাত্র–জনতার বিজয় হয়েছে। এ জন্য আমরা সবাই আনন্দমিছিল করছি।’

এর আগে, শনিবার বিকাল থেকে নগরের বিপ্লব উদ্যান ও নিউমার্কেট মোড়ে তিন দফা দাবিতে বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য, জুলাই ঐক্য মঞ্চ নামের দুই সংগঠন। তিন দফা হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা ও  জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা।

এনসিপির চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ছাত্র-জনতা।  আজ আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত এলো। এখন দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। 

/এএম/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের