ইউএনওর নাম করে ঘর দেওয়ার কথা বলে টাকা আদায়

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২৩, ১১:৫৪আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১১:৫৪

বগুড়ার আদমদীঘিতে স্থানীয় এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম করে ঘর দেওয়ার নামে দুই ব্যক্তির কাছে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও টুকটুক তালুকদার বৃহস্পতিবার দুপুরে মুক্তার হোসেন নামে একজনকে পুলিশে দিয়েছেন।

ইউএনও টুকটুক তালুকদার জানান, ঘর দেওয়ার কথা বলে তার নামে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে এক ভুক্তভোগী ওই প্রতারকের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করেন।

অভিযোগে জানা গেছে, অভিযুক্ত মুক্তার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের আনসার মল্লিকের ছেলে। তিনি বিভিন্ন সময় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ও ইউএনও টুকটুক তালুকদারের নাম করে গৃহহীন মানুষকে ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে আসছেন। সম্প্রতি মুক্তার উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের সোহরাব হোসেনের ছেলে আজিজার রহমান ও আতোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেনের কাছে ঘর দেওয়ার নামে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। মুক্তার হোসেন ওই ব্যক্তিদের জানান, এ টাকা থেকে কিছু অংশ এমপি ও ইউএনওকে দিতে হবে। টাকা দেওয়ার পরও ঘর না পাওয়ায় আজিজার রহমান ও ফারুক হোসেন সম্প্রতি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, লিখিত অভিযোগ পাওয়ায় সকালে মুক্তারকে তার কার্যালয়ে ডেকে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সত্যতা মিললে দুপুরে তাকে আদমদীঘি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মুক্তার স্থানীয় জাপা এমপি ও ইউএনওর নাম করে ঘর দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগী আজিজার রহমান তার বিরুদ্ধে থানায় মামলা করেন। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

/আরআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম