প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে চুল কেটে নির্যাতন, গ্রেফতার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ০৮:৪৮ আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৯:৩০

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূর চুল কেটে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর আগে সেদিনই থানায় মামলা করেন ভুক্তভোগী। 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কালিঞ্জা আদর্শগ্রাম এলাকার আলতাফ হোসেনের স্ত্রী ডলি খাতুন ও একই এলাকার মৃত আব্দুর রহিমের স্ত্রী লিলি খাতুন।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে ভুক্তেভোগীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন আব্দুর রহিমের ছেলে আল মাহমুদ (২২), আলতাব হোসেনের ছেলে সেরাজুল ইসলাম (২১) ও লিটন (২০)। ভুক্তভোগী রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখাতেন তারা। 

তিনি বলেন, গত মঙ্গলবার রাতে গৃহবধূ ঘরের বাইরে আসলে বাড়ির উঠান থেকে মুখ চেপে পাটক্ষেতের দিকে নিয়ে যান তারা। গৃহবধুর চিৎকারে তার স্বামী এগিয়ে আসলেও তাকে মারধর করা হয়। এরপর বুধবার সকালে আল মাহমুদের মা লিলি বেগম ও তার সহযোগীরা ভুক্তভোগীকে ধরে অপবাদ দিয়ে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেন।

ওসি আরও বলেন, চুল কেটে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শনিবার রাতে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় দুই নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

/আরআর/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি