ব্যবসায়ীকে হত্যার ১০ বছর পর ৫ জনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ১৩:২০আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৩:২৮

বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী মিজানুর রহমান লিটনকে কুপিয়ে হত্যা মামলায় তিন ভাইসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

রবিবার দুপুরে বগুড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি কাজী রবিউল আলম মিঠু এ তথ্য দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বারাহী গ্রামের আশরাফ আলীর তিন ছেলে সাইফুল ইসলাম, বুলু ইসলাম ও লুৎফর রহমান, একই গ্রামের মিজান উদ্দিনের ছেলে বায়েজিদ হোসেন এবং জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম। এদের মধ্যে বায়েজিদ হোসেন পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ব্যবসায়ী মিজানুর রহমান লিটন দুপচাঁচিয়া উপজেলার বারাহী গ্রামের আকরাম আলীর ছেলে। তার সঙ্গে জমি নিয়ে চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তিনি ২০১৩ সালের ১ মে রাত ১২টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাত আসামি তাকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের বড় ভাই জুলফিকার আলী দুপচাঁচিয়া থানায় সাত জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ বিভিন্ন সময় আসামিদের গ্রেফতার করে। পরে তারা সবাই জামিনে ছাড়া পান। এদের মধ্যে বায়েজিদ ও শহিদুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এছাড়া মামলা চলাকালে দুই আসামি মারা যান।

আদালত সাক্ষ্যগ্রহণ শেষে হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত বায়েজিদ পলাতক রয়েছেন। গ্রেফতারের পর তার সাজা কার্যকর হবে।

/আরআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে