বালুর নিচে চাপা পড়ে প্রাণ গেলো ২ শিশুর

পাবনা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ২২:৩৩আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২২:৩৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদী থেকে তোলা বালুর স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে শিশুদের খেলাধুলা করার সময় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- সাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঝাউদিয়া গ্রামের ব্লক পাড়ার মো. আশরাফুল ইসলামের ছেলে মো. হিমেল রানা (৯) ও একই এলাকার আসান আলীর ছেলে মো. জিহাদ হোসেন (১০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ব্লকপাড়ার পদ্মাপাড়ে খেলাধুলা করছিল হিমেল ও জিহাদ। পাশেই ছিল পদ্মা নদী থেকে তুলে আনা অবৈধ বালুর বিশাল স্তূপ। খেলাধুলার সময় বালুর স্তূপ ধসে পড়ে। এতে চাপা পড়ে। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদীর থানার ওসি (তদন্ত) হাসান বাসির বলেন, লাশ হাসপাতালে রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর সাড়া এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে পদ্মা থেকে এই বালু বাণিজ্য করছে। এই অবৈধ বালু তোলা নিয়ে নানা দুর্ঘটনা ঘটলেও দেখার কেউ নেই।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী