ছেলের ঋণের মামলায় কারাগারে থাকা বাবার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ০০:২০আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০০:২০

ছেলের ঋণের মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা নুরুল ইসলাম (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নুরুল ইসলাম শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কারাগারের জেলার মো. ইউনুস জামান। 

খোঁজ নিয়ে জানা গেছে, আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও ছোট ভাই শরিফুল ইসলাম। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জে অর্থঋণ আদালতে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মামলা করে। মামলায় তাদের সাজা হয়। পরে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জেলার ইউনুস জামান বলেন, ‘ঋণের মামলায় নুরুল ইসলামসহ তার দুই ছেলের ছয় মাসের সাজা হয়। গত ৩ জুলাই নুরুল ইসলামকে কারাগারে আনা হয়। এর কয়েকদিন পর তার ছেলে শরিফুল ইসলামকে কারাগারে আনা হয়। কিন্তু মূল অভিযুক্ত আরিফুল পলাতক রয়েছেন।’

দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন উল্লেখ করে ইউনুস জামান আরও বলেন, ‘সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যুতে কারাগারে থাকা ছেলেকে জামিন দিয়েছেন আদালত। সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের