অপহরণের ১১ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ৩

নাটোর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১৭:৫৭আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৭:৫৭

অপহরণের ১১ দিন পর নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়া পাড়া এলাকা থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৫। ওই ঘটনায় মূল অপহরণকারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর বাঘা থানার পাকুরিয়া (বেল্লালের মোড়) এলাকার আ. কুদ্দুসের দুই ছেলে আশিক(২২) এবং আলমগীর হোসেন (২৫) ও ওই এলাকার আখের আলীর ছেলে সামছুল (৫০)।

র‌্যাব-৫ সূত্র জানিয়েছে, গত ৮ আগস্ট জয়পুরহাট সদর থানায় মামলার পর আসামিরা আত্মগোপন করলে আসামিদের গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধারে মাঠে নামে র‌্যাব-৫ এর সদস্যরা। এরই ধারাবাহিকতায় রাজশাহী, সদর কোম্পানির একদল সদস্য সোমবার বিকাল পৌনে ৫টার দিকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে মামলার এজাহারনামীয় ওই তিন আসামিকে গ্রেফতার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে, আসামি আশিক অন্য আসামিদের সহযোগিতায় ওই কিশোরীকে অপহরণ করে। আসামিদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী