চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ১৯:৫৮আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৯:৫৮

জমি নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জে আজিনুল হক নামে এক শিক্ষক হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (২৮ আগস্ট) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম। নিহত আজিনুল হক সদর উপজেলার চর বাররশিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর বারোরশিয়া গ্রামের মাজেদ আলীর ছেলে মো. হুমায়ুন (২৫) এবং একই গ্রামের ময়েজুদ্দিনের ছেলে আব্দুল বারী (২৫)। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম।

মামলার নথির বরাত দিয়ে রবিউল ইসলাম বলেন, ‘২০০৫ সালের ১৩ নভেম্বর সকালে বাড়ি থেকে আজিনুল হক বিদ্যালয়ে যাওয়ার পথে কুপিয়ে আহত হরেন প্রতিপক্ষের হুমায়ুন ও তার সহযোগীরা। পরে সদর হাসপাতালে মৃত্যু হয়। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছিল। পরদিন নিহতের ছেলে আনোয়ার হোসেন সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই আহসানুল হক ১৮ জনকে অভিযুক্ত করে ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। সোমবার দুপুরে হুমায়ুন ও আব্দুল বারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন বিচারক। পাশাপাশি অপর ১৬ আসামিকে খালাস দেন।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি