মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত

নওগাঁ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের ফেরদৌসের ছেলে রবিউল ইসলাম (১৮) ও নাটোর জেলার হাজিরহাট গ্রামের লিটনের ছেলে রকি (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলে করে চার বন্ধু ঘোরাঘুরির জন্য দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দুইটি ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা চার জনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

আর আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরেকজন মারা যান। মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত আরও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি