জয়পুরহাটে দুই মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৬

জয়পুরহাট আদালতে পৃথক দুই মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেকের এক লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মৃত বাবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রামানিকের ছেলে মমিনুল প্রামানিক (৪৫) ও বিরামপুর উপজেলার ওয়াকিল সরকারের ছেলে সুজন সরকার (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৮ মার্চ দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাড়ি গ্রামের কাঁচা রাস্তার ওপর ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় র‍্যাব ক্যাম্পের এসআই শাহীনুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান ওই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন।

অপরদিকে ২০২০ সালের ৫ জুলাই জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার বাইপাস সড়কে পুরাতন পাটের বস্তার ভেতরে রাখা ভারতীয় নিষিদ্ধ ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল প্রামানিক ও সুজন সরকার নামে দুই জনকে গ্রেফতার করে র‍্যাব-৫ সিপিসি-৩ সদস্যরা। এ ঘটনায় ক্যাম্পের ডিএডি আজাদুল ইসলাম জয়পুরহাট সদর থানায় মামলা করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন।

এরপর দীর্ঘ শুনানি শেষে আক দুপুরে আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের অনুপস্থিতিতে এ আদেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রত্যেকের এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল, উদয় সিং এপিপি আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন নাজমুল ইসলাম জনি,  রায়হান নবী ও সুলতান মোল্লা।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী