ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ছাত্রলীগ নেতা নিহত

নাটোর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার বান্ধবী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। 

রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি রহমান (২২) ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে এবং সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন। 

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভি মোটরসাইকেলে তার বান্ধবীকে নিয়ে সিংড়া থেকে নাটোর শহরে যাচ্ছিলেন। নিংগইন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন অভি। সেই সঙ্গে তার বান্ধবী আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে ট্রাক রেখে পালিয়ে যান চালক। আহত অবস্থায় তার বান্ধবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী