যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪১ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘ভিসানীতি আমেরিকার নিজস্ব ব্যাপার। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই চালাবে। আমাদের যেসব কর্মকাণ্ড রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে চলছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট আছে।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রভাব সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাদের দেশের ভিসানীতি আমাদের এখানে কেন প্রভাব পড়বে? তারা কাকে যেতে দেবে, কাকে দেবে না—এটা তাদের ব্যাপার। আগেও তো ভিসা চাইলেই সবাইকে যেতে দিতো না। মানে এটা তো সেরকমই। তারা অন্য কিছু বলেনি। বলেনি তো অমুক দল, অমুক সংগঠনকে যেতে দেবে না। কাজেই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘তারা কাকে যেতে দেবে, না দেবে—এটা সব সময় তারা নিয়ন্ত্রণ করে। এখন হয়তো আরেকটু বেশি নিয়ন্ত্রণ করবে। আমাদের সেখানে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গত শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ শুরুর ঘোষণা দেয়। এ নিয়ে কয়েক দিন ধরেই দেশে চলছে নানা আলোচনা।

এ সময় খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 
‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’ 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি