রোগীর ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের ম্যানেজার নিহত

বগুড়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ২০:৪৭আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২০:৫৫

দিনাজপুরে মাদকাসক্ত রোগীকে চিকিৎসার জন্য আনতে গিয়ে তার ছুরিকাঘাতে বগুড়ার একটি মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপক নাজমুল হক মাসুদ (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে দিনাজপুর সদরের ক্ষেত্রীপাড়ায় রোগীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ম্যানেজারকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বগুড়ায় এনে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে তিনি শনিবার (৭ অক্টোবর) সকালে মারা যান।

সুপথ প্লাস মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক আল আমিন সৈকত জানান, নিহত নাজমুল হক মাসুদ বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া প্রাইমারি স্কুল লেনের মৃত মঞ্জুরুল হকের ছেলে। তিনি শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের পশ্চিমে আবদুলের মোড় এলাকায় সুপথ প্লাস মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপক ছিলেন।

দিনাজপুর সদরের ক্ষেত্রীপাড়ার আবদুল বারী শাহের ছেলে মিনহাজুল ইসলাম (৩৭) মাদকাসক্ত হয়ে পড়েন। তাকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাজমুল হক মাসুদ ও কয়েকজন কর্মী শুক্রবার দিনাজপুরে যান। বগুড়ায় আনার জন্য রাত ৩টার দিকে বাড়ি থেকে মিনহাজুল ইসলামকে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এ সময় মিনহাজুলের কাছে থাকা ছুরি ব্যবস্থাপক মাসুদের পেটে বসিয়ে দেন। মাসুম নামে এক কর্মীকেও ছুরিকাঘাত করা হয়। তাদের দিনাজপুরের একটি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তারা গাড়ি নিয়ে বগুড়ার দিকে রওনা হন।

গুরুতর আহত ব্যবস্থাপক নাজমুল হক মাসুদকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

বগুড়া সদর থানার এসআই আবদুল মালেক বলেন, ‘ছুরিকাঘাতকারী মাদকাসক্ত মিনহাজুল ইসলামকে শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের পশ্চিমে আবদুলের মোড় এলাকায় সুপথ প্লাস মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছে। শনিবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহত নাজমুল হক মাসুদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ঘটনাস্থল দিনাজপুর সদর থানায় মামলা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি