দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইবে সুযোগসন্ধানী মহল: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৩, ২৩:০৭আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২১:৩৬

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘আবহমানকাল ধরেই বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করে আসছেন। আর সে কারণেই এ দেশে যার যার ধর্ম তারা নির্বিঘ্নে পালন করছেন। নিজেদের ধর্মকে সম্মান দিতে হলে অন্যের ধর্মকে সম্মান দিতে হবে।’

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে একশ্রেণির মানুষ অঘটন ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলার সুযোগ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে ওই সুযোগসন্ধানী মহল সুযোগ খুঁজতে থাকবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। কিছু লোক ষড়যন্ত্রমূলক অঘটন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে চাইবে।’ নওগাঁ একটি শান্তিপূর্ণ জায়গা। সেই শান্তি অব্যাহত রাখতে সকলকে সচেতন থাকতে অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার, হিন্দুকল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন কুমার, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক মানিক দে, নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনি, বিজিবির সহকারী পরিচালক তফসীর আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. লোকমান হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী