কুষ্টিয়ায় নসিমনের ধাক্কায় প্রাণ গেলো যুবদল নেতার

কুষ্টিয়া প্রতিনিধি 
২৬ অক্টোবর ২০২৩, ০৬:১৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৬:১৬

কুষ্টিয়ার দৌলতপুরে নসিমনের ধাক্কায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মাসুদ (৩৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কল্যাণপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা নামে আরেকজন আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাসুদ উপজেলার কল্যাণপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় সেলিম রেজা ও আবুল হাসনাত মাসুদ মোটরসাইকেলে করে তারাগুনিয়া থেকে কল্যাণপুরে ফিরছিলেন। এসময় কল্যাণপুরের বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডিম বোঝাই নসিমন তাদের মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক সেলিম রেজা ও তার পেছনে বসে থাকা আবুল হাসনাত মাসুদ ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে থাকা যুবদল নেতা মাসুদের শরীরের উপর দিয়ে চালে যায়। গুরুতর আহত অবস্থায় মাসুদ ও সেলিমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় সেলিম রেজা চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নসিমনটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী গাড়িচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/ইউএস/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
রাজধানীর শ্যামপুরে ভ্যান উল্টে চালক নিহত 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম