রাজশাহীতে প্রতিপক্ষকে মারার পর অস্ত্র নিয়ে কিশোরদের উল্লাস!

রাজশাহী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ২২:২৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২২:২৮

রাজশাহী নগরীতে প্রতিপক্ষকে মারার পর দেশীয় অস্ত্র নিয়ে উল্লাস করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে, বাজনার তালে তালে তারা অস্ত্র উঁচিয়ে নাচানাচিও করছে। যারা দেশীয় অস্ত্র নিয়ে নাচানাচি করছে সবাই কিশোর।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। ছড়িয়ে পড়া ভিডিও রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম গাঙপাড়ার এলাকার।

রাজশাহী নগরীর শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির বিষয়ে খোঁজখবরও নিয়েছি। এই ভিডিও চার মাসের আগের। ওই সময় আমি এই থানার দায়িত্বে ছিলাম না। তারা প্রতিপক্ষকে মারার পর নিজেরা এই ভিডিও করেছে বলে জেনেছি।

ওসি জানান, গত চার দিন আগে এই গ্যাংয়ের এক ছেলেকে কুপিয়েছে আরেকটি গ্রুপ। ওই ছেলের নাম আরাফাত। সে এখন গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাকে মারার পর ভিডিও ছাড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, চার দিন আগে হাসপাতালে আনার পরই আরাফাতকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। ইতোমধ্যে মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এখনও অবস্থা সঙ্কটাপন্ন।

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন জানান, কিশোর আরাফাতের ওপর হামলার ঘটনায় আজ থানায় মামলা রেকর্ড করা হয়েছে। তার ভাই হুমায়ুন কবির বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শুরু হয়েছে। কারা আরাফাতের ওপর হামলা করেছে এবং অস্ত্র হাতে কারা উল্লাস করছিল তা তদন্তেই পাওয়া যাবে। তদন্তে যাদের পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী