পিটার হাস বিএনপির নিরাপত্তা সম্পাদক হিসেবে যোগদান করেছেন: হুইপ স্বপন

জয়পুরহাট প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ০৯:১২আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:১২

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই দেশে চাকরি করতে এসেছেন। চাকরি করতে এসে তিনি এখন বিএনপির নিরাপত্তা বিষয়ক সম্পাদক হিসেবে যোগদান করেছেন।’

শনিবার (৪ নভেম্বর) বিকালে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ স্বপন বলেন, ‘পিটার হাস এমন ছোটাছুটি কেন করতেছেন? আমরা কী বুঝি না পেছনে ষড়যন্ত্র কী? আপনারা জেরুজালেম, গাজা ও পশ্চিম তীরের পবিত্র মাটি থেকে ফিলিস্তিনিদের উৎখাত করেছেন। আমরা জানি না, বাংলাদেশের মুসলমানরা জানে না? ওহ আমরা গরিব ছিলাম, তখন আমাদের লোক দেখানো দয়া করেছেন এখন আমরা শেখ হাসিনার নেতৃত্বে ধনী হচ্ছি- পছন্দ হয় না। আমাদেরকে ফিলিস্তিন বানাতে চান? এ জন্য এত দৌড়ঝাঁপ করেন।’

এ সময় বিএনপিকে বাংলাদেশ নাসারা পার্টি আখ্যা দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২৮ অক্টোবর দেশে কী হতে যাচ্ছে কী হবে, এমন আতঙ্ক তৈরি করা হয়েছিল। মনে হচ্ছিল, ২৮ তারিখ বুঝি দেশ আর থাকবে না। কিন্তু ২৮ অক্টোবর ব্যর্থ হয়ে ২৯ অক্টোবর নির্বাচন কমিশনে গিয়ে পিটার হাস বললেন নিঃশর্ত আলোচনা চাই। এতদিন বলেছেন আলোচনা হতে হবে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে। এখন সোজা হয়ে বলছেন নিঃশর্ত আলোচনার কথা। কয়দিন পর লেজ গোটায়ে বলবেন আমরা শেখ হাসিনার অধীনেই নির্বাচন করবো।’

নাগরিক সমাবেশে জয়পুরহাট-২ কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ৬৩টি গ্রামীণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও টিআর কাবিখা খাত থেকে ৪২৫টি গ্রামীণ সড়কে ইট বসানোর কাজের উদ্বোধন করেন।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি