বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

বগুড়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ১৭:২০আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৭:৩২

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র দুই চাচাতো ভাই নিহত ও তাদের এক বন্ধু আহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ ব্যাপারে নিহতের ভাই রাকিব হোসেন মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপচাঁচিয়া থানায় বাসের অজ্ঞাত চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছেন। দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার দরিয়াপুর গ্রামের হোসেন আলীর ছেলে নওগাঁর রানীনগর শের-ই-বাংলা মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র শাকিল হোসেন (২২) ও তার চাচাতো ভাই একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নওগাঁ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র সজীব হোসেন (২২)। আহত হয়েছেন তাদের বন্ধু একই উপজেলার প্রাণনাথপুর গ্রামের হেলাল হোসেনের ছেলে মাহাবুব রহমান (২২)।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, সোমবার বিকাল ৩টার দিকে শাকিল হোসেন, সজীব হোসেন ও মাহাবুব রহমান অ্যাপাচি মোটরসাইকেলে চড়ে বগুড়া শহরে যান। কাজ শেষে রাত ৯টার দিকে তারা বাড়ির দিকে রওনা দেন। রাত পৌনে ১০টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী লাল বিজ্রের কাছে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছান। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী বেপরোয়া গতির শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৫১২১) চালক সামনে থেকে মোটরসাইকেলে চাপা দেন। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে গিয়ে তিন জন সড়কে ছিটকে পড়েন।

চালক ও হেলপার চৌমুহনী বাজারে বাস ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শাকিল হোসেন ও সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন। বন্ধু মাহাবুব রহমান চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে নিহত শাকিলের বড় ভাই রাকিব হোসেন মঙ্গলবার দুপচাঁচিয়া থানায় শ্যামলী পরিবহনের অজ্ঞাত চালক ও হেলপারের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বেপরোয়া ও দ্রুতগতিতে বাস চালিয়ে ইচ্ছাকৃতভাবে মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যার অভিযোগে মামলা করেছেন।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, মামলা হয়েছে। বাস তাদের হেফাজতে রয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। দুজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী