দুর্নীতির অভিযোগে মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ১৮:৩৪আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৮:৩৪

নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ। মঙ্গলার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নওগাঁ পৌরসভার কাউন্সিলর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আহসানুল হাবীব রাজন।

৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই সংবাদ সম্মেলনে পৌর মেয়র মো. নজমুল হক সনিকে দুর্নীতির ‘বরপুত্র’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মেয়রের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে, পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকদের তালিকায় ব্যাপক অনিয়ম রয়েছে। বাস্তবে যত শ্রমিক কাজ করে তার চেয়ে অনেক বেশি শ্রমিক কাগজ-কলমে দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ করা হয়। মনোনীত ঠিকাদারদের মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা লাভ করে থাকেন।

পৌর পরিষদের অগোচরে নিয়মবহির্ভূতভাবে বারবার কোটেশনের মাধ্যমে তার মনোনীত ব্যক্তিকে কাজ পাইয়ে দেওয়া, এমনকি অনেক সময় দৃশ্যমান কোনও কাজ না করেও কিংবা আংশিক কাজ সম্পাদন করে কাজের নির্ধারিত সমুদয় বিল রহস্যজনকভাবে পরিশোধ করা হয়ে থাকে। পৌরসভার বিভিন্ন শাখায় দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারী থাকা সত্ত্বেও বিশেষ সুবিধা পাওয়ার আশায় একজন এমএলএসএস’কে দিয়ে শাখার নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তার আজ্ঞাবহ কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ স্বাধীনভাবে কাজ করতে পারে না। কোনও কর্মচারী এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলে তার অনুগত ব্যক্তিদের দিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। লাঞ্ছনার শিকার জনৈক জাকের আলী বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা করেছেন।

নওগাঁ পৌরসভার বৃহৎ দুটি প্রকল্প নতুন পৌরভবন এবং পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ল্যান্ড ফিল্ড নির্মাণে ঠিকাদারদের নিকট থেকে বিশেষ সুবিধা নিয়ে দরপত্র মোতাবেক কাজ না করেও চূড়ান্ত বিল প্রদান করা হয়েছে। মেয়র নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ও আংশিক কাজ করে চূড়ান্ত বিল উত্তোলন করে থাকেন।

নিয়মিত সভায় গৃহীত কোনও সিদ্ধান্ত বাস্তবায়ন করে না বলেও অভিযোগ করা হয়েছে। এতে পৌর কাউন্সিলরবৃন্দ পৌরবাসীর নিকট অক্ষম হিসেবে চিহ্নিত হচ্ছেন। যার পুরো দায়ভার মেয়রের বলে উল্লেখ করা হয়েছে। তারা বলেন, পৌরবাসী যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করেছিলেন, তা করতে আমরা নির্দ্বিধায় ব্যর্থ হয়েছি। এর পুরো দায়ভার মেয়রের।

সংবাদ সম্মেলনে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আহসান হাবীব রাজন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজিজার রহমান বাবলু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মালেক (খোয়াজ), ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মজনু হোসেন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শরিফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাট, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রবিউল ইসলাম রুবেল, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুজ্জামান সাগর, ১,২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছা. নাসিমা খাতুন এবং ৭,৮ ও ৯ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোছা. ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন। ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সড়ক দুর্ঘটনায় আহত এবং ৪, ৫ ও ৬ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রিনা রহমান সম্প্রতি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর নওগাঁ পৌরসভার সকল কাউন্সিলর একযোগে মেয়র মো. নজমুল হক সনির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি