কথা-কাটাকাটির জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি 
১৪ নভেম্বর ২০২৩, ১৯:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৯:০৫

রাজশাহীর বাঘা উপজেলায় দেশীয় অস্ত্র (খেজুরের গাছ ঝোড়া বাটাল) দিয়ে বেসরকারি এক কোম্পানির কর্মচারী লিখন হোসেনকে (২৬) কুপিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লিখন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের সাদেক আলীর ছেলে।

জানা গেছে, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে (মরা) পদ্মার জলাশয়ে মাছ ছাড়ে লিখনসহ তার পরিবার। একই গ্রামের বাচ্চু হোসেনের ছেলে নাসিফ হোসেন (৩৫) নিজের দাবি করে সেখানে মাছ চাষে বাধা দেয়। এ নিয়ে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে লিখন বাড়ির পাশে দাঁড়িয়েছিল। আগের দিনের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে নাসিফ তাকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লিখনের মা হাসেনা বেগম বলেন, ‘আমার ছেলে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। গত রবিবার ছুটি নিয়ে বাড়ি এসেছে। আমার প্রতিবেশী বাচ্চুর ছেলে নাসিফ হোসেনের সঙ্গে সোমবার দুপুরে পদ্মা নদীর ধারে কথা-কাটাকাটি হয়। এর জেরে বাড়ির পাশে একা পেয়ে তাকে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও কিশোরপুর গ্রামের আবদুর কাদের মোল্লা বলেন, ‘তারা দুজন পরস্পর প্রতিবেশী। লিখন হোসেনের কোনও জমি নেই। পদ্মার পানি কমে যাওয়ায় কিছু জলাশয় হয়েছে। এতে কিছুদিন আগে লিখন মাছ ছাড়ে। পদ্মার ধারে নাসিফ হোসেনের জমি দাবি করে জলাশয়ে মাছ চাষ করতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে লিখনকে হত্যা করে।’

এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সবুজ রানা বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপতালের মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম