জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন, বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১১:৪৪আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৪৯

জয়পুরহাটে খালি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি সংক্রান্ত বিস্ফোরক মামলায় বিএনপি নেতা মাসুদ রানাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার মাসুদ রানা জেলার আক্কেলপুর উপজেলার পূর্ব রুকিন্দিপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। তিনি রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সদস্য।

রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকারমাথা-বটতলী বাইপাস সড়কের চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পাশে বিনশাড়া এলাকায় সড়কে ৮/১০ জন দুর্বৃত্ত এসে পিকআপে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রবিবার সকালে গাড়ির মালিক বিপ্লব হোসেন মন্ডল বাদী হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদুল হক আদনানসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০/৩৫ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছেন।

মেজর সাদিক বলেন, ‘র‌্যাব-৫ জয়পুরহাটের একটি অপারেশন টিম ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি মাসুদ রানাকে ঘটনার দুই ঘণ্টার মধ্যে সদর উপজেলার জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে গ্রেফতার করে। এরপর তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী