প্রতিপক্ষ বাধা দেবে, সেটাকে কাউন্টার দেবো: মাহিয়া মাহি 

রাজশাহী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫

রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘কিছু তো বাধা থাকবেই। বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না। প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দেবো। আমাকে কোনও হুমকি দেওয়া হয়নি। প্রচারণায় একটু-আধটু বাধা আসবেই, এটা নরমাল। এটাকে আমরা কাউন্টার দেওয়ার চেষ্টা করছি।’

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যখন যেভাবে প্রশাসনকে ইনফর্ম করেছি। একদম কারেন্টের থেকেও ফাস্টার গতিতে (বিদ্যুৎ গতি) তারা সেখানে পৌঁছেছে। এতে থেকে আমি শতভাগ নিশ্চিত যে, এই নির্বাচন সুষ্ঠু হতে যাচ্ছে। এতে আমি খুব হ্যাপি।’

মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন।

প্রসঙ্গত, এই সভায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা উপস্থিতি ছিলেন। মতবিনিময়ে প্রার্থীদের কথা শোনেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি নির্বাচনের ভোটগ্রহণের বিষয়ে কথা বলেন।

/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের