বাসের নিচে ঢুকে যাওয়া মোটরসাইকেলে আগুন, পুড়লো দুটি যানই

ঈশ্বরদী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ২০:৪৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২০:৪৫

পাবনার ঈশ্বরদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে গেছে একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক ফেটে আগুন ধরে পুড়ে গেছে বাসটিও। এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক সড়কের ভাদুর বটতলা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে বাস ও মোটরসাইকেলটি পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহীর বাঘা থেকে বাসটি ঈশ্বরদীতে যাচ্ছিল। ভাদুর বটতলা তেল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায়। সেইসঙ্গে মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক ফেটে আগুন ধরে। সেখান থেকে আগুন ধরে যায় বাসে। আগুন দেখে বাসের চালক-হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান। তবে মোটরসাইকেলচালক আহত হন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ‌‘বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক ফেটে আগুন ধরেছিল। সেই আগুন বাসে লেগে দুটি যানই পুড়ে যায়।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘মোটরসাইকেলটি দ্রুতগতিতে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে ট্যাংক ফেটে আগুন ধরে যায়। মোটরসাইকেলচালককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জেনেছি, এটি কোনও নাশকতা নয়, দুর্ঘটনা।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী