বগুড়ায় পিকআপের চাপায় অটোরিকশাচালকসহ ২ জন নিহত

বগুড়া প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৮

বগুড়ায় পিকআপের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন অটোরিকশাচালক বগুড়া শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মোখলেসুর রহমান (৫০) ও যাত্রী একই উপজেলার সচিয়ানী পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চালক মোখলেসুর রহমান বুধবার সকালে শিবগঞ্জ থেকে অটোরিকশায় তিন জন যাত্রী নিয়ে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় মহাসড়কে পৌঁছলে রংপুরগামী পিকআপের (ঢাকা মেট্রো-ন-১৯-২২১৪) চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মোখলেসুর রহমান ও যাত্রী রফিকুল ইসলাম নিহত ও বাকি দুজন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান