বগুড়ায় ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জনের মনোনয়ন প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ২৩:৩৯আপডেট : ০২ মার্চ ২০১৬, ২৩:৪২

ইউপি নির্বাচন বগুড়ায় প্রথম ধাপে সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। শেষদিন বুধবার বিকাল পর্যন্ত চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রিটার্নিং অফিসাররা জানান, সারিয়াকান্দি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুল ইসলাম বাদশা নামে এক স্বতন্ত্রপ্রার্থী মনোয়ন প্রত্যাহার করেছেন। ফুলবাড়ী ইউনিয়নে শুধু ৬নং ওয়ার্ডে একজন সদস্য মনোনয়ন প্রত্যাহার করেন। নারচি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন তরফদার ডাবলু ও ৪নং ওয়ার্ডে একজন সদস্য মনোনয়ন প্রত্যাহার করেন। হাটশেরপুর ইউনিয়নে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
কুতুবপুরে চেয়ারম্যান পদে এমএ সামাদ খান নামে স্বতন্ত্রপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। চন্দনবাইশা ইউনিয়নে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ভেলাবাড়ী ও কামালপুরে কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। কর্ণিবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী হুমায়ন কবির এবং সংরক্ষিত আসনে একজন নারী মনোনয়ন প্রত্যাহার করেন। বোহাইল ইউনিয়নে কোনও মনোনয়ন প্রত্যাহার করেননি। কাজলা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী ইসাহাক আলী এবং চালুয়াবাড়ী ইউনিয়নে বুলি বেগম মনোনয়ন প্রত্যাহার করেছেন। অপরদিকে দুপচাঁচিয়া উপজেলার পুনর্গঠিত তালোড়া ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
সারিয়াকান্দির ১২ ইউনিয়ন ও দুপচাঁচিয়ার তালোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র ৬৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৫ জন ও সংরক্ষিত আসনে ১২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২২ মার্চ ভোটগ্রহণ করা হবে।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের