জয়পুরহাটে প্রাথমিক বন্ধ থাকলেও খুলছে মাধ্যমিক বিদ্যালয়

জয়পুরহাট প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ০৯:১২ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:১২

জয়পুরহাট জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার প্রাথমিকে পাঠদান বন্ধ ও মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে। এর আগে, একই কারণে গত ২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিকের সকল বিদ্যালয় বন্ধ ছিল। সেই সঙ্গে শুক্রবার ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি।

রবিবার (২৮ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অর্থাৎ ৮ ডিগ্রি সেলসিয়াস হলে শুধু প্রাথমিকের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। তবে জেলার মাধ্যমিক স্কুলগুলোতে আজ থেকে যথারীতি পাঠদান চলবে।

জেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় বৈরী আবহাওয়ার কারণে কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মন্ডল জানান, জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে টানা পাঁচ দিন বন্ধ ও সাপ্তাহিক দুদিন ছুটি শেষে রবিবার থেকে শিক্ষার্থীদের যথারীতি ক্লাস চলবে।

তিনি আরও জানান, সকালে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকে। কিন্তু ১০টার দিকে তাপমাত্রা বাড়তে থাকে এ জন্য মাধ্যমিকের সকল বিদ্যালয় খোলা থাকবে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন বলেন, ‘আজ বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বদলগাছী ও জয়পুরহাট খুবই কাছাকাছি হওয়ায় এখানকার রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে।’

/কেএইচটি/
সম্পর্কিত
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি