ভারতে পাচারকালে এক কেজি স্বর্ণসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৫

জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধভাবে ভারতে ১০টি স্বর্ণের বার পাচারকালে তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি-২০-এর সদস্যরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলা ধরঞ্জি ইউনিয়নের উচনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার ধরঞ্জি ইউনিয়নের পূর্ব উচনা গ্রামের বাসিন্দা মঞ্জুর হোসেন (৪২), রহিদুল ইসলাম (৪০) ও  ফরিদুল ইসলাম (৪৫)।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট বিজিবি-২০ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আফিফ হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে  অবৈধপথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে তিন জনকে জয়পুরহাট ব্যাটালিয়ন (বিজিবি-২০) সদস্যরা আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে এক কেজি ১৬৬ দশমিক ৪০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড এবং নগদ ৪৯ হাজার ৩০ টাকা জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণসহ মালামালের মূল্য প্রায় এক কোটি ১২ লাখ ছয় হাজার ৪১৯ টাকা।

জয়পুরহাট বিজিবি-২০ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আফিফ হাসান বলেন, ‘হাটখোলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৪৭ থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রহিদুল ইসলাম, মঞ্জুর রহমান, ও ফরিদুল ইসলাম নামে তিন চোরাকারবারিকে ১০টি স্বর্ণের বারসহ আটক করা হয়। আটক তিন জনই স্থানীয় এবং পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলাসহ পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের