চলন্ত বাস থামিয়ে তল্লাশি, সুপারভাইজারের কোমরে এক হাজার পিস ইয়াবা

রাজশাহী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৩

রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ গ্রামীণ ট্রাভেলস বাসের সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা দল। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাসের সুপারভাইজারের নাম মো. পায়েল (৪৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর মিয়াপাড়া গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, কক্সবাজার থেকে চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস কাটাখালী এলাকার বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে এলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের সুপারভাইজার পায়েলের কোমরের বেল্টে গুঁজে রাখা টিস্যু পেপার ও স্কচ টেপ দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় তা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এগুলো মিথাইল অ্যামফিটামিনযুক্ত। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল। মোট পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। তাকে কাটাখালী থানায় প্রেরণ করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী