ঘরে আগুন, অন্যরা বেরোতে পারলেও পুড়ে মারা গেলেন বৃদ্ধা

বগুড়া প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪

বগুড়ার গাবতলীতে বাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে কাবাশী বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ সময় তিনটি বসতঘর ও দুটি গরু পুড়ে মারা গেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বালিয়াদীঘির কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোয়ালঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘির কলাকোপা গ্রামের মোস্তাফিজার রহমানের বসতবাড়িতে আগুন লাগে। আগুনে তার তিনটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্যরা ঘর থেকে বের হতে পারলেও মোস্তাফিজার রহমানের বৃদ্ধা শাশুড়ি কাবাশী বেওয়া আটকা পড়েন। আগুনে পুড়ে তিনি মারা যান।

এ ছাড়া গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা গেছে ও একটি দগ্ধ হয়েছে। নিহত কাবাশী বেওয়া কলাকোপা গ্রামের নসির উদ্দিনের স্ত্রী। মোস্তাফিজার জানান, আগুনে তার অন্তত ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গোয়ালঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ পাশের তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মী ও গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেললেও ঘরে আটকা পড়ে পুড়ে কাবাশী বেওয়া মারা গেছেন। বৃদ্ধার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম