নওগাঁ সদর হাসপাতাল

সেফটিক ট্যাংক থেকে ফের ২টি গ্রেনেড ও গুলি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ২১:৩৮আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২১:৩৮

সেফটিক ট্যাংক থেকে ফের ২টি গ্রেনেড ও গুলি উদ্ধার আবারও নওগাঁ সদর হাসপাতালের সেফটিক ট্যাংক থেকে ২টি গ্রেনেড ও ৪৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, বেশ কয়েকদিন ধরে নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য তিনটি পুরাতন সেপটিক ট্যাংক সরিয়ে নেওয়ার কাজ চলছিল। সেপটিক ট্যাংকগুলো সরিয়ে নেওয়ার সময় শ্রমিকরা দুইটি গ্রেনেড দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পরে পুলিশের উপস্থিতিতে ২টি গ্রেনেড ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৪৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এগুলো স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের ফেলে যাওয়া বুলেট হতে পারে।
এদিকে একই স্থান থেকে গত শুক্রবারও ৭টি গ্রেনেড ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল।
/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের