জয়পুরহাটে হাসপাতালে আগুন: রোগীদের মধ্যে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
০৯ মার্চ ২০২৪, ০৮:০৭আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮:০৯

জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন লাগলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৯ মার্চ) রাত ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলার তত্ত্বাবধায়কের কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ধোঁয়ার সৃষ্টি হয়। এতে হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি রোগীরা আতঙ্কে হাসপাতাল থেকে দ্রুত বাহিরে আসেন। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর ঘটেনি।

খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। এবং পার্শ্ববতী ক্ষেতলাল উপজেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে আগুন লাগলে রোগীরা বাহিরে চলে আসেন

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, হঠাৎ রাত ১টার পর হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগলে ধোঁয়া বের হয়। এ সময় রোগী ও স্বজনরা আতঙ্কে হাসপাতালের ওয়ার্ড ছেড়ে বাইরে যান। কিছু সময় পর আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কোনও ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, রাত ১ টা ১৪ মিনিটে আমরা হাসপাতালে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলায় শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকেই আগুনের সূত্রপাত।

আগুনের খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকে জানানো হয়। পাশাপাশি ডিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সবাই একসঙ্গে কাজ করার কারণে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

/আরআইজে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের