চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১৬:১২আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৬:১২

সড়ক দুর্ঘটনার প্রতীকি ছবিচাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ও ৬ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮ টায় জেলা শহরের শান্তিমোড় ও দুপুর সাড়ে ১২টার সময় রানীহাটি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর মহিশপুর গ্রামের মফিজুল ইসলাম (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড় মহলের ফয়েজ উদ্দিন (৬৪)। আহতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও অপর ৩ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজ এলাকায় ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ ঘটলে ভটভটির চালক গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ  সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টায় শহরের বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া শিবগঞ্জগামী একটি বাস (কুমিল্লা-জ-০৫-০০৮০) শান্তিমোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানের পাশে বসে থাকা বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে বাসটি দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে পথচারীসহ ৬ জন আহত হন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের