স্কয়ার কসমেটিকসের গোডাউনে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পাবনা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ১৫:৫৯আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৫:৫৯

পাবনা সদর উপজেলার লস্করপুরে স্কয়ারের একটি কসমেটিকসের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ার স্কয়ারের কসমেটিকস গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহসান ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টায় আগুন লাগলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১২টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। শহরের ৫টি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিট; সব মিলে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’

তিনি আরও জানান, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ করে দাউ দাউ আগুন দেখা যায়। তখন কসমেটিকস গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে আসে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটা মূলত স্কয়ারের পুরনো কসমেটিকস গোডাউন। আগুন কীভাবে লেগেছে ফায়ার সার্ভিস তদন্ত করে বের করবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের