সেহরি খেয়ে রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কেটে কলেজছাত্রের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ১৪:২৬আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৫:১৬

জয়পুরহাট বিশ্বাসপাড়া এলাকায় সেহরি খেয়ে রেল লাইনে বসে গেম খেলার সময় সৈয়দ জিহান (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে রেল লাইনের পাশ থেকে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

জিহান শহরের ঠেঙ্গামারা কারিগরি শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ও জয়পুরহাট পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া মহল্লার সৈয়দ সুজনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জিহান সেহরি খেয়ে শনিবার ভোর ৫টার দিকে জয়পুরহাট পৌর এলাকার বিশ্বাসপাড়া এলাকায় বাড়ির পাশে রেল লাইনে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। এ সময় কোনও এক ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে পড়ে যায়। সকাল ৬টার দিকে প্রতিবেশী এক নারী তাকে ও পাশে মোবাইল ফোনে গেম চলতে দেখেন।

ওই নারী চিৎকার দিয়ে স্থানীয়দের ডেকে নিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী পলাশ বলেন, সকাল ৬টার দিকে খবর পাই, বাড়ির পাশে রেল লাইনের পাশে একজন পড়ে আছে। আর তার পাশে মোবাইল ফোনে গেম চলছিল। সেখানে জিহানকে শনাক্ত করে দ্রুত জয়পুরহাট হাসপাতালে ও পরে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছে।  এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা মেনে নেওয়া কষ্ট হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বগুড়া থানা পুলিশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের