ঈদযাত্রায় স্বস্তি আনতে খুলে দেওয়া হলো তিন ওভারপাস ও এক সেতু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ১৮:১৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২১:৩৪

পবিত্র ঈদুল ফিতরে উত্তরবঙ্গের ঘরমুখী মানুষ যেন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য খুলে দেওয়া হলো সিরাজগঞ্জের পাঁচিলা ওভারপাস, মুলিবাড়ি ওভারপাস, দাদপুর ওভারপাস ও দাতিয়া সেতু। বর্তমানে ওই ওভারপাসের ওপর দিয়ে ঈদে ঘরমুখো যানবাহন চলাচল করছে।

শনিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়াল মাধ্যমে ওভারপাসগুলো উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে সাসেক-২ প্রকল্পের মাধ্যমে নবনির্মিত মুলিবাড়ি ওভারপাসের দৈর্ঘ্য ৩৯ মিটার, পাঁচলিয়া ওভারপাসের দৈর্ঘ্য ৩৯ মিটার, দাদপুর ওভারপাসের দৈর্ঘ্য ৩৫ মিটার ও দাতিয়া সেতুর দৈর্ঘ্য ৫৬ মিটার।

উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সদস্য জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম, সাসেক-২ প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান। এ ছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সরকার সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ যেন যানজট ছাড়াই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারেন এজন্য দ্রুততম সময়ের মধ্যে নবনির্মিত ওভারপাসগুলো খুলে দেওয়া হলো।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ চলাচল করে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ১৭-২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। ঈদের আগে ও পরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতিবছরই যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। এই ভোগান্তি এড়াতে নবনির্মিত ওভারপাসগুলো খুলে দেওয়া হয়েছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম