বগুড়ার শাপলা মার্কেটে আগুন, পুড়ে ছাই ঈদের কাপড়

বগুড়া প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ১৪:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৪:২৬

বগুড়া শহরের শাপলা সুপার মার্কেটে আগুন লেগে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকালে শহরের স্টেশন রোডের এ মার্কেটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এ সময় ধোঁয়ায় মুরতাজ মিয়া নামে এক ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুন লাগা দোকানের বেশির ভাগই কাপড়ের। আগুনে তাদের অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রবিবার সকাল ৮টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডে শাপলা সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের ১৫ দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের পাঁচটি, শাজাহানপুর ও কাহালুর দুটি করে মোট নয়টি ইউনিট সেখানে আসে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় মুরতাজ মিয়া নামে এক ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, এ মার্কেটে শুধু কাপড় নয়; ছাপাখানা, কম্পিউটার, লন্ড্রি ও সেলাই কারখানা রয়েছে। তারা দাবি করেছেন, আগুনে তাদের ১৫ দোকানের মালামাল, নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। ঈদের আগে অনেক পোশাক আনা হয়। এ আগুনে তারা সর্বস্বান্ত হয়ে গেছেন।

মাসুদ নামে এক ব্যবসায়ী জানান, আগুনে তার দোকানের প্রায় ১৪ লাখ টাকা মূল্যের প্যান্ট ও গেঞ্জি পুড়ে গেছে। আল আমিন নামে এক কম্পিউটার ব্যবসায়ী জানান, তার দোকানে চারটি কম্পিউটারসহ চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, ৯টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৫ দোকানের মধ্যে ২-৩টি বেশি ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা তাদের দেড় কোটি টাকার ক্ষতি দাবি করছেন। তবে তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটার মুরতাজ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের