ছাগলে গাছ খাওয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

রাজশাহী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ০১:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০১:৫৯

রাজশাহীর গোদাগাড়ীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক জন নিহত ও ১০ আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সময় মসজিদ কমিটির সভাপতি নেজাম উদ্দীন মেম্বারের পক্ষের লোকজন ও আওয়ামী লীগ নেতা আজিজুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে ১১ জন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় রুহুল আমিন (৩৮) নামে এক ব্যক্তি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। নিহত রুহুল আমিন সাগুয়ান ঘুন্টি গ্রামের ফজলুল হকের ছেলে এবং নেজাম মেম্বারের পক্ষের লোক।

স্থানীয়রা জানান, সাগুয়ান জামে মসজিদের সভাপতি ছিলেন আজিজুল হক। তাকে বাদ দিয়ে নতুন করে নেজাম মেম্বারকে সভাপতি করে কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্য ছিলেন নিহত রুহুল আমিন। আজিজুলের পক্ষের এক লোকের ছাগলে মসজিদের একটি গাছ খাচ্ছিল। এ সময় ছাগলটিকে তাড়িয়ে দেওয়া হয়। এতে সভাপতি থেকে বাদ পড়ার ক্ষোভে আজিজুল হক নতুন সভাপতি নেজাম মেম্বারের ওপর চড়াও হয়ে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আজিজুলের লোকজন মসজিদ কমিটির লোকজনের ওপর হামলা চালালে তা সংঘর্ষে রূপ নেয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এনএআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি