টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত

নাটোর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ২১:৫৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২১:৫৭

নাটোরে ঠিকাদারি কাজের টাকার ভাগাভাগি নিয়ে কাউন্সিলর ও যুবলীগ নেতার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর ওই কাউন্সিলর এবং যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিহাব হোসেন শিশির (২৫)। তিনি পৌর এলাকার কান্দিভিটুয়া এলাকার মোজাহার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুর। সেই বিরোধ নিয়ে সংঘর্ষে জড়ান দুই নেতা ও তাদের অনুসারীরা।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, ‘কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও যুবলীগ নেতা হাসানুর রহমান হাসু একসঙ্গে ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণের ঠিকাদারি কাজ করেন। পরে কাজের লাভের টাকা ভাগাভাগি নিয়ে হিরো ও হাসুর মধ্যে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার দুপুরে দুই পক্ষকে নিয়ে পৌরসভায় সালিশ বৈঠকে বসেছিলাম। বৈঠকে তারা বাগবিতণ্ডা করে আমার রুম থেকে চলে যান। বাইরে গিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাসুকে কুপিয়ে জখম করেন হিরো ও তার সহযোগীরা। হাসু দৌড়ে আমার রুমে আশ্রয় নেন। হাসুর সমর্থকরাও তখন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় শিশিরের ঘাড়ে কোপ দিলে গুরুতর আহত হন। তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেখান থেকে রোকনুজ্জামান হিরো এবং হাসুকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনার কারণ উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম