রাজশাহীতে তিন জেএমবি সদস্যের পাঁচ দিনের রিমান্ডের আবেদন

রাজশাহী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ২১:৩৭আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২১:৩৯

জেএমবি রাজশাহীর বাগমারায় গ্রেফতার হওয়া তিন জেএমবি সদস্যর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।ঃ
সোমবার দুপুর আড়াইটার সময় তিন জেএমবি সদস্যকে জেলা আদালতের বাগমারা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এসময় আদালত পুলিশের রিমান্ডের আবেদন গ্রহণ করে জেএমবির তিন সদস্যকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান। রিমান্ডের শুনানির দিন ধার্য হয়নি। বিষয়টি জানান, বাগমারা থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ।
আটক জেএমবি সদস্যরা হলেন গোপালগঞ্জ সদরের আমিনুর রহমান (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিলপুর গ্রামের আবু সাঈদ মানিক (২৮) এবং চাঁদপুর সদরের মহিষাদি এলাকার পিএম শাহেন শাহ (৩০)। তাদের কাছ থেকে ১৬টি ককটেল, সাতটি পেট্রোল বোমা ও আটটি জিহাদি বই উদ্বার করা হয়। রবিবার ভোর ৫টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনির একটি দল বাগমারা উপজেলার পূর্ব সপুনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সোমবার বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্যকে বাগমারা থানা থেকে জেলা আদালতের হাজতে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে তাদের আদালতে তোলা হয়। এ সময় আদালত চত্বরেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা তিন জেএমবি সদস্যকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছি। আদালত আমাদের আবেদন গ্রহণ করেছেন।

তবে রিমান্ড আবেদনের শুনানি এখনও হয়নি বলে জানান পুলিশের এই পরিদর্শক। তিনি বলেন, আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদনের শুনানির দিন তারিখ জানা যাবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের